অন্যান্য

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

পটুয়াখালী পৌরসভার সকল সন্মানিত পৌরবাসিকে জানাচ্ছি পৌরসভার পরিষদ ও সকল কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

মহিউদ্দিন আহম্মেদ, মেয়র

করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সেবা বিভাগ হতে ” বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ” এর লক্ষ্য গঠিত জেলা কমিটির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

অসহায় মানুষের বাসায় খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে হিজরা জনগোষ্ঠী, মান্তা পরিবার, সকল খেয়া ঘাটের মাঝি ও জেলেদের মাঝে চাল, আলু, ডাল ও সোয়াবিন তৈল বিতরণ করা হয়েছে। পৌর শহরে বিভিন্ন এলাকা ঘুুরে ওই সকল অসহায় মানুষের বাসায় খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা

পটুয়াখালী শহরের ওয়ার্ড ভিত্তিক নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে পটুয়াখালী পৌরসভা। এই কাজে সার্বিকভাবে নেতৃত্ব দিচ্ছেন জনতা মেয়র মহিউদ্দিন আহমেদ।

করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে শহর জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এর নিবিড় তত্ত্বাবধানে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে শহরের প্রধান প্রধান সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে প্রতিদিন তিনবার করে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। 

টি সি বির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

পটুয়াখালী পৌরসভা চত্বরে পৌরসভার তত্ত্বাবধানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, জনপ্রতি দুই কেজি চিনি এক কেজি ডাল এবং দুই অথবা পাঁচ লিটার তেল বিক্রি করা হবে। প্রাথমিক পর্যায়ে ডাল, চিনি, তেল বিক্রি শুরু হলেও পর্যায়ক্রমে নিত্যপ্রয়োজনীয় জিনিস জিনিস বিক্রি করা হবে।

হিজড়া সম্প্রদায়কে খাদ্য সহায়তা

পটুয়াখালীতে বসবাসকৃত হিজড়া সম্প্রদায়ের প্রায় ২০ জন সদস্যকে বর্তমান করোনা ভাইরাস জনিত দূর্যোগকালীন পরিস্থিতিতে খাদ্য সহায়তা প্রদান করেন জনতার মেয়র মহিউদ্দিন আহমেদ।

গরিব দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন

মেয়র মহিউদ্দিন আহমেদ করোনা ভাইরাস জনিত দূর্যোগকালীন পরিস্থিতিতে পটুয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের গরিব দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতারন করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক ঔষধ ছিটানো কাজে নেতৃত্ব দিচ্ছেন মেয়র মহিউদ্দিন আহমেদ।

করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে জীবাণু নাশক ঔষধ ছিটানো কাজে নেতৃত্ব দিচ্ছেন জনতার মেয়র মহিউদ্দিন আহমেদ। এই মুহূর্তে সরকার ঘোষিত সকল নির্দেশনা মেনে চলার জন্য সকল পৌরবাসীকে তিনি অনুরোধ করেছেন।