খবর

জরুরী খাদ্য সহায়তায় পটুয়াখালী পৌরসভার হটলাইন নাম্বার-০১৩১৩১০০০৯৩

জরুরী খাদ্যসেবা যাদের জন্য ও সেবাদান প্রক্রিয়া।
****************************

১। পটুয়াখালী পৌরসভার স্থায়ী বাসিন্দা,ইতিমধ্যে ভিজিডি,বিশেষ ও.এম.এস বা বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব অন্যকোন কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা পাননি অথবা মধ্যবিত্ত পরিবারের নাগরিক-যারা লজ্জার ভয়ে কোথাও সাহায্যের জন্য হাত বাড়াতে পারছেন না কেবলমাত্র সেই সমস্ত পৌর নাগরিকবৃন্দই এই জরুরী খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ঘরে বসে খাদ্য সহায়তা সেবা পাবেন।

২। হটলাইন নাম্বারে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বেলা ২.০০টা পর্যন্ত খাদ্য সমস্যায় অসহায় পৌর নাগরিকদের ফোনকল রিসিভ করা হবে।

৩। গৃহীত ফোনকলের তালিকা প্রতিদিন বিকেল ৪.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত মাঠ পর্যায়ে যাচাই করে প্রতিদিনের জন্য নির্দিষ্ট সংখ্যক পরিবারসমূহকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

৪। পরদিন সকাল ৮.০০ টা থেকে বেলা ১২ টার মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রমে জড়িত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাছাইকৃত পরিবারসমূহকে খাদ্য সহায়তা সেবা প্রদান করা হবে।

৫। খাদ্য সহযোগিতা চাওয়া ব্যক্তি নিজে উপরোক্ত হটলাইন নাম্বারে ফোন দিয়ে ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। সেবা চাওয়া ব্যক্তির পক্ষে অন্যকোন ব্যক্তির ফোনকল গ্রহণ করা হবে না।

৬। আগামীকাল ০৬ এপ্রিল ২০২০, সোমবার সকাল ৯.০০ টা থেকে নির্ধারিত সময় পর্যন্ত হটলাইনে ফোনকল রিসিভ করে কার্যপ্রক্রিয়া সম্পন্ন করে পরদিন ০৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার সকাল ৮.০০ টা থেকে নির্ধারিত সময়ের মধ্যে জরুরী খাদ্য সহায়তা সেবা প্রদানের মাধ্যমে হটলাইন নাম্বারের কার্যক্রম শুরু করা হবে।
————————————————-
জনবান্ধব এই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন ও পরিচালনা করার জন্য সম্মানিত পৌর নাগরিকদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

জরুরী খাদ্য সহায়তা পেতে
পটুয়াখালী পৌরসভা’র হটলাইন নাম্বারে কল করুন।
ঘরে থাকুন,সুস্থ থাকুন।
——————————————–
মহিউদ্দিন আহমেদ
মেয়র
পটুয়াখালী পৌরসভা।

করোনা পরিস্থিতিতে বাজারের নতুন স্থান নির্বাচন

পটুয়াখালী শহরের বাজার গুলোতে বর্তমান করোনা পরিস্থিতিতে জনগণ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে পারে সে বিষয়ে বিভিন্ন বাজারের নতুন স্থান নির্বাচনের জন্য মেয়র মহিউদ্দিন আহমেদ সহ জেলার এডিসি জেনারেল, RAB কমান্ডার ও সদর থানার টি এন ও সম্মিলিতভাবে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

করোনা পরিস্থিতিতে প্রতিদিন হটলাইন সার্ভিসে খাদ্য সহায়তা

মেয়র মহিউদ্দিন আহম্মেদের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিদিন হটলাইন সার্ভিসের মাধ্যমে পটুয়াখালী পৌরসভার স্থায়ী বাসিন্দাদের মধ্যে খাদ্য সঙ্কটে থাকা মধ্যবিত্ত পরিবারসমূহকে খাদ্য সহায়তা সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে একঝাঁক তরুণ সেচ্ছাসেবক।

LIUPCP প্রকল্পের আওতায় প্রান্তিক জনগনের মাঝে টাকা বিতরন

পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ LIUPCP প্রকল্পের আওতায় পৌরসভা এলাকায় ১৯৬২ জন প্রান্তিক জনগনের মাঝে জনপ্রতি ১৫০০/= টাকা করে বিতরন করা হবে বলে জানান এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকার ঘোষিত নীতিমালা মেনে চলার পরামর্শ প্রদান করেন।

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পটুয়াখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত খরিপ-১/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

পটুয়াখালী পৌরসভা’র কেন্দ্রীয় ঈদের ময়দানে পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত সকাল ৭.৩০ মিঃ

পটুয়াখালী পৌরসভা’র কেন্দ্রীয় ঈদের ময়দানে পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত সকাল ৭.৩০ মিঃ অনুষ্ঠিত হবে। জনতার মেয়র মহিউদ্দিন আহম্মেদ’র পক্ষ থেকে সবাইকে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা। ঈদ মোবারক।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে করনীয়

কোরবানির পশুর বর্জ্য অপসারণে পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। কোরবানির দিন সকলের সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কোরবানিকৃত পশুর রক্ত, নাড়িভূড়ি, গোবর, চামড়া ইত্যাদি সুষ্ঠুভাবে অপসারণ না করলে চারদিকে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হতে পারে। এ বর্জ্য নর্দমায় ফেললে রোগ জীবাণু ছড়িয়ে মানুষকে আক্রান্ত করে। প্রায় ক্ষেত্রে অতিরিক্ত বর্জ্যরে চাপে ড্রেন বা নর্দমা বন্ধ হয়ে যাবার আশংকা থাকে। আবার অল্প বৃষ্টিতে নর্দমা আটকে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সচেতনতার অভাবে জবাইকৃত পশুর রক্ত এবং অপ্রয়োজনীয় অংশ নর্দমাসহ যেখানে সেখানে ফেলার কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই বিস্তারসহ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটে। এ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে কোরবানির সময় শহরের সর্বত্র সকলকে কিছু সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হওয়ার জন্য পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে। এতে বলা হয়েছে, নির্ধারিত স্থানে ও পরিষ্কার জায়গায় পশু কোরবানি দিতে হবে। রক্ত শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলতে হবে। মাটিতে গর্ত করে তার মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ মাটিচাপা দিতে হবে। বর্জ্য অপসারণ এবং মাংস বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ ব্যবহার করাই উত্তম। পশুর হাড়সহ শক্ত বর্জ্য ও অন্যান্য উচ্ছিষ্টাংশ যেখানে-সেখানে না ফেলে ব্যাগে ভরে নির্ধারিত জায়গায় ফেলতে হবে। নাড়িভূড়ি বা এ জাতীয় বর্জ্য কোনভাবেই পয়ঃনিষ্কাশন নালায় ফেলা ঠিক নয়। নিজের ইচ্ছেমতো যত্রতত্র কোরবানি না দিয়ে কয়েকজন মিলে একইস্থানে কোরবানি দিলে বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা হয়। কোরবানির বর্জ্য ত্বরিৎ অপসারণে পটুয়াখালী পৌরসভা ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে , জীবাণু যাতে না ছড়ায় তার জন্য কোরবানির স্থানে ব্লি¬চিং পাউডার বা জীবাণুনাশক ছড়িয়ে দিতে হবে।
অনুরোধক্রমে,
মহিউদ্দিন আহমেদ মেয়র,
পটুয়াখালী পৌরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে পটুয়াখালী পৌরসভার লড়াই শুরু

ডেঙ্গুর বিরুদ্ধে পটুয়াখালী পৌরসভার লড়াই শুরু।জনতার মেয়র মহিউদ্দিন আহমেদ এর উদ্যোগে ডেঙ্গু মশা নিধনের কাজ শুরু হয়েছে। আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। আসুন সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করি। (more…)

বাজেট বিষয়ে নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা


পটুয়াখালী পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট “সাজাতে শহর নতুন সাজে সহযোগিতা চাই সকল কাজে।” পটুয়াখালী পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট পরিকল্পনায় জনতার মেয়র মহিউদ্দিন আহম্মেদ’র মূল ভাবনা।আধুনিক সুন্দর পৌর শহর চাই। আসুন সবাই হাতে-হাত মিলাই।

কর্মহীন জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন

জনতার মেয়র মহিউদ্দিন আহম্মেদের উদ্যোগে নদীতে মাছ ধরা বন্ধ থাকার কারণে কর্মহীন ২৪ জন জেলেদের মাঝে আজ ভিজিএফ এর জনপ্রতি ৪০কেজি করে চাল বিতরণ করা হয়। পর্যায়েক্রমে আরও ১১৫ জন সহ মোট ১৩৯জনের মাঝে এ চাল বিতরণ করা হবে।